বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে তালাকপ্রাপ্ত হওয়ার ৬ দিনের মাথায় স্বামী কর্তৃক স্কুল শিক্ষিকাকে হুমকি থানায় অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে
যশোর অফিস : তালাকপ্রাপ্ত হওয়ার ৬দিনের মাথায় স্কুল শিক্ষিকাকে (৩০) হুমকি এবং সামাজিক ভাবে মানসম্মান ক্ষুন্নকরার অভিযোগ উঠেছে মাজহারুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। মাজহারুল ইসলাম যশোর শহরের শংকরপুর আপনের মোড়ের রুপায়ন সিটি এলাকার সবুর গাজীর ছেলে।
ওই শিক্ষিকার পিতা শার্শা উপজেলার শিকারপুর গ্রামের বদরুল আলমের অভিযোগ, চলতি বছরের ১৪জুন তার মেয়ে সানজিদা শারমিন শোভার (৩০) সাথে মাজহারুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পরই মাজহারুল ইসলাম তার মা আছিয়া খাতুনের সহযোগিতায় শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করে। সংসারে সারাক্ষণ অশান্তি শুরু হয়। সপ্তাহ খানেক আগে সানজিদা বাড়িতে চলে যাসে। এবং মাজহারুল ইসলামকে তালাক দেয়। এরপর থেকে মাজহারুল মোবাইল ফোনে নানা ভাবে হুমকি দিতে থাকে। শোভা যশোর সদর উপজেলার নারাঙ্গালী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। গত ১৯ আগস্ট মাজহারুল ইসলাম তার স্কুলের সামনে যায় এবং শোভাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে মারপিটসহ নানা হুমকি দেয়। তাদের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মধ্যমে ছড়িয়ে দিয়ে মানসম্মানের ক্ষতিসাধন করবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি কোতয়ালি থানায় এই ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews