বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত অন্তত ১৫ মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, দোষীদের শাস্তি দাবি মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন যশোর ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক : আজ ১৮/০৮/২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় যশোর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এর নেতৃত্বে “অভয়াশ্রম গড়ে তুলি”

“দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন পরবর্তী দিবসটি উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি (১৮০/২০০) অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালী শেষে ১০.১৫-থেকে১১.৫০ ঘটিকা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম, প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জনাব আজাহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার রওনক জাহান উপস্থিত ছিলেন । এছাড়াও অন্যন্যদের মধ্যে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হ্যাচারী মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদার সহ বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষী গণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন,মৎস্য সেক্টরকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এর কারণ হিসেবে তিনি বলেন যশোরে অধিকাংশ সমস্যা গুলো মৎস্য ঘের, বিল বাওড়, কেন্দ্রিক হয়ে থাকে। অপরাধীরা ঘের বাওড় কেন্দ্রিক আশ্রয় নিয়ে থাকে, অপরাধীরা যাতে এসমস্ত স্থানে আশ্রয় নিতে না পারে সেদিকে মৎস্য চাষীদের সতর্ক থাকতে বলেন। মৎস্য চাষীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে করনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। বিশেষ করে যশোর জেলায় ল্যাব প্রতিস্থাপনের জন্য আশ্বস্ত করেন। মৎস্য সেক্টরকে বাচাতে চায়না জাল ব্যবহারে সতর্কতা করেন। এছাড়াও বলেন বাংলাদেশে একে একে ১৯৭১,১৯৯০ এবং ২০২৪ সালে পরিবর্তন এসেছে। ২০২৪ সালের এই পরিবর্তনের আলোকে মৎস্য সেক্টরকে পরিবর্তন করতে হবে। তা নাহলে এই সেক্টরকে এগিয়ে নেয়া সম্ভব হবে না। মৎস্য অভয়ারণ্য গড়ে তুলতে এবং দেশীয় মাছ রক্ষার্থে সকলের সচেষ্ট ভূমিকা রাখতে অনুরোধ করেন।

আলোচনা সভা শেষে মৎস্যখাতে বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখা হ্যাচারী মালিক ও মৎস্য চাষীদের মাঝে জেলা প্রশাসন যশোর ও জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে যশোর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ যশোর পৌর পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews