রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যবিপ্রবির হল থেকে শিক্ষার্থীর ল্যাপটপ ও নগদ টাকা চুরি

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি, ইমরান হোসেন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের ৩২০ নং কক্ষ থেকে সৌরভ কুমার সরকার নামের একজন শিক্ষার্থীর একটি ল্যাপটপসহ নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।

১৫ আগস্ট (শুক্রবার) আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে সকাল ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ভুক্তভোগী শিক্ষার্থী হলেন গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অধ্যায়নরত সৌরভ কুমার সরকার।

ভুক্তভোগী ঐ শিক্ষার্থী বলেন, গত ১৫ আগষ্ট দিবাগত রাতে প্রতিদিনের মতোই রিডিং রুম থেকে পড়াশোনা শেষ করে আমার ল্যাপটপ কিবোর্ড ও চার্জার সহকারে ব্যাগে সবকিছু গুছিয়ে রিডিং রুম থেকে মুন্সি মেহেরুল্লাহ হলের ৩২০ নং রুমে আনুমানিক সাড়ে ৪ টার দিকে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে ঘুমাতে প্রায় সাড়ে ৫ টা বেজে যায়। আমার রুমমেট সহ সবাই একসাথেই ঘুমাই প্রায় সময়। ঘুমানোর পর আমি যখন সকাল সাড়ে ১১ টায় ঘুম থেকে উঠি তখন হঠাৎ টিউশনের স্টুডেন্টের জন্য প্রশ্ন তৈরি করতে গিয়ে টেবিলের উপর রাখা ল্যাপটপের ব্যাগটি তখন খুজে পাচ্ছিলাম না। আমি আমার সমস্ত রুম অনেক খোজাখুজি করেও ল্যাপটপটা খুজে পাওয়া গেলো না। আমার ব্যাগে ল্যাপটপসহ ৩০০০ টাকা সমমূল্যের ল্যাপটপের চার্জার, ফোনের চার্জার ছিলো যেখানে সবকিছু মিলিয়ে আনুমানিক ৭৫০০০ টাকা সমমূল্যের জিনিস ছিল। ঘটনাটি হলের প্রভোস্ট স্যার, প্রক্টর স্যারদের জানানোর পর স্যাররা আমাকে রবিবার সিসিটিভি ফুটেজ চেক করবেন বলে আশ্বাস দেন। স্যারদের কাছে আমার বিনীত অনুরোধ স্যাররা যেন অতি দ্রুত ঘটনাটি সম্পর্কে সুষ্ঠু তদন্ত শুরু করে সাথে ভবিষ্যতে যেন এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা যেন স্পষ্ট বিবৃতি প্রদান করেন। আগামী ১৮ আগস্ট তারিখে আমার সেমিস্টার ফাইনাল পরিক্ষা শুরু হবে। এমন অবস্থায় আমি মানসিক ভাবে খুবই বিপর্যস্ত।

মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, চুরির ঘটনা শুনে তাৎক্ষনিক সহকারী প্রভোস্টরা গিয়ে বিষয়টি প্রাথমিকভাবে অনুসন্ধান করে। আগামীকাল এবিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ঐ শিক্ষার্থীর সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা তাই এই সময়ে তার এমন আর্থিক ক্ষতি খুবই দুঃখজনক। হলের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ চেক করে যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুতই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের হলে এমন ঘটনার কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews