শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ

শার্শার উলাশী ইউনিয়নে হাজার হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে ও পানিবন্দি ২৫০ পরিবার

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদাহ, রামেডাঙ্গা ও নারানতলা গ্রামের মাকলার বিল ও হাজার হাজার ফসলি জমি পানির নিচে এবং প্রায় ২৫০টি পরিবার গত এক মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা অতিরিক্ত পানির কারণে এসব এলাকায় প্রতি বছরই একই চিত্র দেখা যায়।

বুধবার (১৩ আগস্ট) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। এ সময় তিনি পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

ইউএনও ডাঃ কাজী নাজিব হাসান বলেন, “এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে স্লুইসগেট ও বাঁধ নির্মাণের সুপারিশ জানানো হবে।”

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, ইউনিয়ন সচিব নাজমুল ইসলাম,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পানিবন্দি থাকায় ঘরবাড়ি, ফসলি জমি ও হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews