শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরের চিহ্নিত সন্ত্রাসী অনির বাড়িতে  যৌথ বাহিনীর অভিযান, ইয়াবসহ স্ত্রী আটক

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
যশোর অফিস :যশোল শহরের শংকরপুরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অনিক হাসান অনির বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনীর সদস্যরা ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার স্ত্রী তনু আক্তারকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শংকরপুর এলাকার ভাড়াবাড়িতে ওই অভিযান চালানো হয়। অনি ওই এলাকার আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে।
কোতয়ালি থানায় এসআই আনিছুর রহমান খঁান জানিয়েছেন, শনিবার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে অনির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান সংবাদ আগেই টের পেয়ে অনি পালিয়ে যায়। কিন্তু তার স্ত্রী তনুকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ফুয়েল পেপার, মাটি ও কঁাচের তৈরী কোলকে, তিনটি ফোল্ডিং চাকু, চকলেট বাজি, কাটিং প্লাস, স্টিলের লাঠি, ২৫টি গ্যাল লাইটার, চেইন চাবুক, রাবারের প্যাকেট, ৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানিয়েছে, অনি একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। শংকরপুর এলাকায় এমন কোন অপরাধ নেই যে সে করে না। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক মামলা ও অসংখ্য অভিযোগ জমা রয়েছে। তারপরও সে পালিয়ে নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে বেড়াচ্ছে। তা বিরুদ্ধে থানায় অন্তত ২০টি মামলা আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews