বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

জেলের ছদ্মবেশে অভিযান, আলোচিত এসিড নিক্ষেপকারী পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে
যশোর অফিস : প্রায় দুই সপ্তাহ পলাতক থাকার পর আলোচিত এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি জসীম (৪০) কে নাটকীয় অভিযানে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। গত ১৭ জুলাই বিকেলে নড়াইল জেলার প্রত্যন্ত বিল এলাকায় জেলের ছদ্মবেশ ধারণ করে চালানো অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছয় বছর আগে ভিকটিমের নাভারণ এলাকায় বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ডিভোর্সের পর চার বছরের সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতে বসবাস শুরু করে। একই এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করত আসামি জসীম। সুযোগ বুঝে সে ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেয়, যা ভিকটিম ও তার পরিবার ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই জসীম ভিকটিমকে ফোনে বিরক্ত করতে থাকে। অবস্থা আরও খারাপ হয় গত ৩ জুলাই রাতে। রাত আনুমানিক ৮টার দিকে ভিকটিমের পরিবারের পুরুষ সদস্যরা বাজারে গেলে সুযোগ নিয়ে জসীম বাড়ির জানালার পাশে অবস্থান নেয় এবং ভিকটিমকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে ভিকটিম, তার মা ও ছোট ভাই দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ভিকটিমের বাবা ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেন।
এ ঘটনা পুলিশ প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি করে। যশোরের পুলিশ সুপার আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এরপর থেকেই থানা পুলিশসহ একাধিক টিম মাঠে নামে।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই পুলিশ জানতে পারে আসামি লোহাগড়া উপজেলার আমাদাহ এলাকায় অবস্থান করছে। অভিযান চালিয়ে সেদিন ধরা না পড়লেও অবশেষে ১৭ই জুলাই বিকালে নড়াইলের কামাল প্রতাপ বিলের মাঝে তাকে ঘিরে ফেলে পুলিশ। পুলিশের এসআই তাপসের নেতৃত্বে একটি টিম জেলের ছদ্মবেশে বিলের মধ্যে প্রবেশ করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জসীম পানিতে ঝাঁপ দিলে এসআই তাপসও ঝাঁপ দেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসীম ঘটনার দায় স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এমন বর্বরোচিত ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং নারী নিরাপত্তা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews