শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

যশোরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
 যশোর অফিস : যশোরের মনিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়রে ধারালো অস্ত্রের আঘাতে আহত আব্দুল মান্নান (৫৭) মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত আব্দুল মান্নান মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের এজাহার আলী মোড়লের ছেলে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ১২ জুলাই দুপুর ২টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি খাতুনের ওপর হামলা চালায় তার ছোট ভাই আব্দুল হান্নান (৪৫) ও হান্নানের ছেলে রহমতুল্লাহ (১৮)। তারা ঘরে ঢুকে চাইনিজ কুড়াল ও দা দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় আব্দুল হান্নান ও তার ছেলে রাহমাতুল্লাহও আহত হয়েছিলেন। আহত ৪ জনকে স্থানীয়রা তাদের উদ্ধার করার পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আব্দুল মান্নানের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (১৪ জুলাই) ভোররাতে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন।
মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনেছেন। এ ঘটনায় দায়ের করা মামলা হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হবে। এছাড়া অভিযুক্ত তিনজনকে ইতিপূর্বে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews