বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর কারবালা জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোর :যশোর কারবালা জামে মসজিদের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরিবর্তী গঠিত পীর নূর বোরহান শাহ ওয়াকফ এস্টেট কমিটির উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ওয়াকফ এস্টেটের সহ সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।
এসময় কমিটির সদস্য শাহিনুর রহমান ঠান্ডু, মাহমুদ হোসেন সিদ্দিকী, আব্দুল হক, রিফাত রহমান, সেলিম উদ্দিন খান, সাব্বির হোসেন মিঠু, বাবু পাটোয়ারী, শাহাজান আলী খোকন, রাশেদ আব্বাস রাজ উপস্থিত ছিলেন।
ওয়াকফ কমিটির সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান জানান, কারবালা জামে মসজিদ যশোরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ ছিলো। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর নির্মাণ কাজ শুরু করতে উদ্যোগী হয়। মসজিদ প্রায় ১৭ হাজার স্কয়ার ফিট। যশোর বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজ ৬ হাজার স্কয়ার ফিট ছাদ ঢালাই কাজ শুরু করা হয়েছে। এ কাজ অব্যাহত থাকবে।
তিনি মহৎ এ কাজে সকলকে অংশগ্রহণের আহবান জানান। যাতে দ্রুত নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews