শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল হয়েছে। ২রা জুলাই, বুধবার বিকেলে যশোর টাউন হল ময়দানে সমাবেশ শেষে সন্ধ্যায় মশাল মিছিল বের হয়।

সমাবেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা, রাখাইনে মানবিক করিডোরের নামে দেশ বিক্রির চক্রান্ত দেশপ্রেমিক জনতা মেনে নেবে না। পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্ট, ভাস্কর্য ও বাউল আখড়ায় হামলা, শাহজাদপুর রবিঠাকুরের কাছারি বাড়ি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে দেশে সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করার চেষ্টা করছে। এসব ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। উপরন্তু বন্দর ইজারা, মানবিক করিডোর বা মব সন্ত্রাস নিয়ে তাদের বক্তব্য জাতিকে আশাহত করেছে।

নেতারা দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে এবং সাম্রাজ্যবাদীদের বিষদাঁত উপড়ে ফেলতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন যশোরের আহ্বায়ক মাহমুদ হাসান বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– বাম জোটের প্রতিনিধি শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সংস্কৃতিজন বাসুদেব বিশ্বাস, জুলাই আন্দোলনের নেতা ইমরান খান প্রমুখ। সভা পরিচালনা করেন উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু সহ প্রমুখ।

সমাবেশের শুরুতে উদীচী যশোর, সুরধূনী পুনশ্চ ও বাউলিয়া সংঘের শিল্পীরা গণসংগীত পরিবেশন করে। এরপর শত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভা শেষে শ্লোগানমুখর মশাল মিছিল বের হয়। কয়েকশ’ নারী পুরুষ মশাল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews