শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত: অমিত প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও ভাঙ্গা থানায় দুই অতিরিক্ত ডিআইজির পরিদর্শন, পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে নানা দিকনির্দেশনা মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ:মনা ও বিল্লালের শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন যবিপ্রবির ফটোগ্রাফিক সোসাইটির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অভয়নগরে ৬০ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, গ্রেপ্তার ৫ জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যশোরে অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক ক্লাবের উদ্যোগে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত। যশোর সীমান্তে ৭ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক ঝিনাইদহ সদরে ২০.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। তিনি বলেন, ‘প্রাণিসম্পদ দেশের পুষ্টিনিরাপত্তা, অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে গলাচিপায় আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত শিকদার। এ সময় খামারি কানিজ ফাতেমা ও ওসমান মিয়া তাঁদের খামার পরিচালনার অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সোবহান, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্যসচিব মো. জাকির মুন্সি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমির আব্দুল জব্বার, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল, সহসভাপতি মিঠুন চন্দ্র পাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews