
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের দুই অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা ভাঙ্গা থানায় উপস্থিত হন।
পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন, ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মোঃ সিদ্দিকুর রহমান।
এ সময় তাঁরা ভাঙ্গা থানা পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দায়িত্ব পালনে আরও উৎসাহিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন।
কর্মকর্তারা পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের এ পরিদর্শন ও দিকনির্দেশনা মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা ও জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, পুলিশ সুপার, ফরিদপুর।অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দীপু,, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রমূখ।