শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার চুকনগরে এসসিপিবি খুলনা বিভাগ ১ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা-২৬ ও নবগঠিত কমিটির বরণ অনুষ্ঠিত যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক মহেশপুরে এসআরবি’র অভিযান ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ। যশোরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার জেলা ওলামা সামিট অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার রোধে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেশবপুরে ৩ হাজার ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মালিকুজ্জামান কাকা:রাষ্ট্রপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। এ সময় বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গভবনে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এর মান যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং যবিপ্রবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews