শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার চুকনগরে এসসিপিবি খুলনা বিভাগ ১ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা-২৬ ও নবগঠিত কমিটির বরণ অনুষ্ঠিত যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যবিপ্রবিতে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক মহেশপুরে এসআরবি’র অভিযান ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ। যশোরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার জেলা ওলামা সামিট অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার রোধে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেশবপুরে ৩ হাজার ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক

নিজেস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, খাদ্যপণ্য, ওষুধ ও প্রসাধনী সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৮১টি শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুসকা, ১৯ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ এবং ১ হাজার ৯৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটক করা এসব পণ্যের সর্বমোট মূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews