বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল যশোরে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার আয়োজনে কমরেড দিপু,মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা অনুষ্ঠিত: যবিপ্রবি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল যশোরে পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ আটক ২ কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়েছে যবিপ্রবি বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত যশোরে নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

শার্শার বাগআঁচড়ায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের কারিগর জননেতা মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগআঁচড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন যশোর জেলা কৃষকদলের সদস্য মতিউর মতিন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

এ সময় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন হোসেন, সদস্যসচিব সেলিম হোসেন আশাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, জনসেবা এবং যশোরের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews