
যশোর অফিস:যশোরে পৃথক দুটি অভিযানে ১ কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
অভিযান-১:
গত ৩ নভেম্বর বিকেল ৩টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় কবির হোসেনের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. সাখাওয়াত হোসেন (৪৮) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আটক সাখাওয়াত হোসেন শার্শা থানার শার্শা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
অভিযান-২:
একই দিন রাত ৭টা ৫০ মিনিটে চৌগাছা থানার এসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে বর্ণি গ্রামস্থ বর্ণি দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. ডাবলু রহমান (৩৩) কে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ডাবলু রহমান চৌগাছা থানার বর্ণি (ময়রাপাড়া) গ্রামের কাশেম আলীর ছেলে।
আটককৃত আসামিদের আজ ৪ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।