বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবাসহ আটক ২ কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ এগিয়েছে যবিপ্রবি বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত যশোরে নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও বস্ত্র বিতরণ শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা খুলনায় তাঁতীদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি এসআরবি-৬ জালে আটক যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ বাঘারপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজিসহ ৪০ জন আসামি, গ্রেপ্তার ৪

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৫টি ভারতীয় শাড়ি, ১১৭টি কম্বল, ১০টি চাদর, ৩.৫ কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস, ৪০টি চাটনি ও ৩২৭১টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews