বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত যশোরে নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও বস্ত্র বিতরণ শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা খুলনায় তাঁতীদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি এসআরবি-৬ জালে আটক যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ বাঘারপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজিসহ ৪০ জন আসামি, গ্রেপ্তার ৪ যশোরের কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও বস্ত্র বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সোহেল রানা যশোর : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ করেছে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

মনিহার-কেশবপুর বাস টার্মিনালে সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ের সামনে এ বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অসহায়, দুঃস্থ ও পরিবহন কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে এক হাজার লুঙ্গি ও এক হাজার শাড়ি বিতরণ করেন যশোর জেলা সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও লিটন ট্রাভেলসের স্বত্বাধিকারী আনিসুর রহমান লিটন, যশোর বাস মালিক সমিতির সভাপতি মো. বাবলু, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি ২২৭ এর সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম লবিন, যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ মোস্তফা সহ পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews