বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা খুলনায় তাঁতীদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি এসআরবি-৬ জালে আটক যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ বাঘারপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজিসহ ৪০ জন আসামি, গ্রেপ্তার ৪ যশোরের কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড, ৪ যাবজ্জীবন

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জমকালো আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। রোমাঞ্চকর ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নিয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “নিয়মিত একাডেমিক চাপের মধ্যে খেলাধুলা শিক্ষার্থীদের অন্যরকম আনন্দ দেয়। এটি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিকাশ ঘটাতে এবং পড়াশোনায় আরও বেশি মনোযোগ বাড়াতে সাহায্য করে। টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড় ও দর্শক উভয়েরই পড়াশোনার কিছুটা উদাসীনতা লক্ষ্য করা গেলেও, এখন থেকে সবাইকে পুনরায় মূল একাডেমিক পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।”

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাঠে এ ধরনের সুস্থ ও সুন্দর সহশিক্ষামূলক কার্যক্রমের প্রসার শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের আয়োজন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণ করে প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রস্তুত করতে এবং পরবর্তীতে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে সাহায্য করে।”
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণের আগে আন্তঃহল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ এর চ্যাম্পিয়ন তাপসী রাবেয়া হল ও রানার-আপ বীর প্রতীক তারামন বিবি হলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। এছাড়াও বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন (নারী) প্রতিযোগিতায় এককভাবে চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিকা পদ্দার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (নারী) প্রতিযোগিতা-২০২৬ এর রানার-আপ হওয়ায় যবিপ্রবি নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, পিইএসএস বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ। মাঠে উপস্থিত বিপুল সংখ্যক দর্শকের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews