বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত যশোরে নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও বস্ত্র বিতরণ শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা খুলনায় তাঁতীদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি এসআরবি-৬ জালে আটক যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ বাঘারপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজিসহ ৪০ জন আসামি, গ্রেপ্তার ৪ যশোরের কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন,শ্যামনগর, (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় “দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন (ইডিআরসিএস) প্রকল্প-২” এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক।
মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদবীন সফিক, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, শ্যামনগর থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন, আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সালেহ বাবু, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।সভায় জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়নে: নবলোক পরিষদ ও অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং পৃষ্ঠপোষকতায়: সিবিএম গ্লোবাল।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক বলেন, “শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ উপজেলা। এখানে প্রতিবন্ধী ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় গড়ে তোলা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পাবে। বক্তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে শ্যামনগরের উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews