
নিজেস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা থানার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল ফেনসিডিল সদৃশ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আসমান শেখের ছেলে মো. হান্নান শেখ (৪৭) ও একই এলাকার মো. কেরামত শেখের ছেলে মো. কবির শেখ (৩০)।
এসআরবি জানায়, অভিযানে ২৪৬ বোতল ফেয়ারড্রিল, ৮০ বোতল উইনসিরেক্স এবং ২১ বোতল এস্কাফসহ সর্বমোট ৩৪৭ বোতল ফেনসিডিল সদৃশ মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।