মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন পিইএসএস বিভাগ বাঘারপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজিসহ ৪০ জন আসামি, গ্রেপ্তার ৪ যশোরের কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড, ৪ যাবজ্জীবন গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোর সীমান্তে প্রায় ২২ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি

সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান অপু :আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি রিজিয়ন কমান্ডার, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এবং আইজি, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে এ সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি এবং ৭ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিৎ সিং, আইপিএস, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার।

বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সকল সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। বৈঠকটি বেলা ১টা ৩০ মিনিটে অত্যন্ত ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews