মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজিসহ ৪০ জন আসামি, গ্রেপ্তার ৪ যশোরের কেশবপুরে জোড়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ সীমান্ত হত্যা বন্ধে বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড, ৪ যাবজ্জীবন গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোর সীমান্তে প্রায় ২২ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করলো বিজিবি এইচএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে যশোরের চার শিক্ষার্থী।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা মাজরা এলাকায় অভিযান চালিয়ে ১৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা সাকিনস্থ মাজরা বাজার সরকারি মার্কেটে ইলিয়াস ডাক্তারের দোকানের সামনে মাজরা বাজার টু বিশ্বরোডগামী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন বি.এম নাইমুর রহমান (২৮)।

এসময় তার হেফাজত থেকে ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়লব্ধ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।

এসআরবি জানায়, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews