
নিজেস্ব প্রতিবেদক:সাতক্ষীরার কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১. নুরুজ্জামান (৪৪), পিতা- আনোয়ার আলী, সাং- ৮নং ওয়ার্ড, তেতুলিয়া পূর্বপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- সাতক্ষীরা এবং ২. মো. জাহিদুল ইসলাম (৫১), পিতা- মৃত নাজির হোসেন, সাং- সুলতানশাহী উত্তরপাড়া, ২নং ওয়ার্ড, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান, স্কোয়াড কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।