শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চাঁদা দাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার আবুল কাশেমের কেশবপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত ​উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির র‍্যালি ও সমাবেশ, এরশাদের অবদান স্মরণ আমার পেটে বাবু আছে জেনেই ওরা লাথি মারছে,থানায় অভিযোগ! যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ ‘যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইএমও’র বিরুদ্ধে ০৩ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান’ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগে যশোরে বিরোধী দলের ৫ এমপির সংবাদ সম্মেলন যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

কেশবপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি: যশোরের কেশবপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর-২৬) পার্টি অস্থায়ী কার্যালয়ে বিকাল ৫ টায় ওই অনুষ্ঠান হয়।

কেশবপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট আইনজীবি মোঃ মকবুল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘উপজেলা দিবস পালন ও দোয়া অনুষ্ঠান’ এ বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক রুহুল আমীন খান, উপজেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দীন, পৌরসভার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, আহবায়ক কমিটির সদস্য দবির উদ্দীন, বিল্লাল হোসেন ও তাহমিনা খাতুন প্রমূখ।আহবায়ক মকবুল হোসেন বলেন, দেশ-জাতির সেবায় হুসেইন মুহাম্মদ এরশাদ-এর অমর সৃষ্টি হলো উপজেলা পরিষদ। এদিন টি শুধু জাতীয় পার্টির জন্য পালনীয় দিন নহে; দল মত সকল জনগণের জন্যে পালনীয়।
রুহুল আমীন খান বলেন, উপজেলা পরিষদ সৃষ্টির মাধ্যমেই ৬৮ হাজার গ্রামের জনগণের সেবায় বিচার ব্যবস্থা ও কোর্ট উপজেলায় স্থাপন করেন। উপজেলা বিচার ব্যবস্থায় জনগণ কম খরচে ও দ্রুত সময়ে বিচার পেত। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ, বিএনপি সহ অন্যান্য দলগুলো বিরোধিতা করেছিল। বিএনপি ক্ষমতায় এসে স্থগিত করেছিল।
রুহুল আমীন খান দুঃখ প্রকাশ করে আরো বলেন, উপজেলা দিবস পালন উপলক্ষে একালাবাসীর সচেতনতা স্বরূপ গাজীর মোড়ে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে পিলারে একটি বড় ডিজিটাল ব্যানার টাঙ্গিয়ে ছিলাম। গত রাত সাড়ে নয় টার দিকে দেখেছি। আজ (২৩ অক্টোবর-২৬) ১২টার দিকে দেখি কে বা কারা খুলে নিয়েছে। ব্যানার টি টাঙ্গানোর ফলে কারো ক্ষতি হয়ে থাকলে; আমাদের বললে নিজেরাই খুলে ফেলতাম। উপজেলা দিবসে সকল বক্তারা জাতির সেবায় ও দেশের স্বার্থে পূর্নাঙ্গ উপজেলা বাস্তবায়ন দাবী করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews