শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে চাঁদা দাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার আবুল কাশেমের কেশবপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত ​উপজেলা দিবস উপলক্ষে যশোরে জাতীয় পার্টির র‍্যালি ও সমাবেশ, এরশাদের অবদান স্মরণ আমার পেটে বাবু আছে জেনেই ওরা লাথি মারছে,থানায় অভিযোগ! যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ ‘যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইএমও’র বিরুদ্ধে ০৩ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নেয়ার আহ্বান’ সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগে যশোরে বিরোধী দলের ৫ এমপির সংবাদ সম্মেলন যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা হিউম্যান আপিল ইউএসএ’র উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে যশোর সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে এসব চিকিৎসাসামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে বরাদ্দ করা চিকিৎসাসামগ্রী যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, বিতরণ করা সামগ্রী যেন প্রকৃত রোগীরা পান এবং সম্পূর্ণ বিনামূল্যে এসব সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়।

হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর চাহিদা পূরণে হিউম্যান আপিল ইউএসএ’র এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বরাদ্দকৃত সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ ও প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews