বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কেশবপুর থানা পুলিশ যবিপ্রবিতে “যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ঝিনাইদহে ফেয়ারডিল ও উইনকেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাব-রেজিস্ট্রার তন্ময়কে কার্যলয় থেকে অপহরণ, আধাঘন্টা পর মিললো মুক্তি মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা গোপালগঞ্জে নগদ উদ্যোক্তাদের নিয়ে অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন, প্রতিপক্ষের হামলায় আহত একাধিক। যশোর সীমান্তে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করলো বিজিবি অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত যবিপ্রবিতে বীর প্রতীক তারামন বিবি হলের অন্তঃহল বার্ষিক প্রতিযোগিতা ২০২৬ শুরু

হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কেশবপুর থানা পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক কেশবপুর :যশোরের কেশবপুরে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে কেশবপুর থানা পুলিশ। পুলিশের আন্তরিকতা, তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে হারানো মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এর মালিক।

উদ্ধার হওয়া মোবাইল ফোনটির মালিক উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাউনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮)। মোবাইলটি হারিয়ে যাওয়ার পর বিষয়টি পুলিশের নজরে এলে তা উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে কেশবপুর থানা পুলিশ।

বুধবার কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুহাম্মদ হাফিজুর রহমান ও এএসআই ইসরাফিল হোসেন-এর তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক আব্দুল্লাহ আল মামুনের কাছে মোবাইলটি হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আব্দুল্লাহ আল মামুন কেশবপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পুলিশের এমন আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার প্রশংসা করেন।

স্থানীয়রা জানান, হারানো বা চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেশবপুর থানা পুলিশের এমন দায়িত্বশীল কার্যক্রম জনসেবামূলক পুলিশের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পুলিশ সর্বদা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews