মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কেসিসির পুরস্কার বিতরণ ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনকে দেখতে বাসায় ছুটে গেলেন নুরুজ্জামান লিটন যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক গোপালগঞ্জে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প মূল্যায়ন নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ চেকপোস্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবির ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত, শোকপ্রকাশ করেছে এসআরবি পরিবার

নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কেসিসির পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন;খুলনা (০৫ অক্টোবর):নজরুল বর্ষ-২০২৬ পালন উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালকে জাতীয় কবি নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ ঘোষণা করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ পালন করছে। এরই অংশ হিসেবে সিটি কর্পোরেশনের এই আয়োজন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক খুলনা সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যে দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রশাসক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয় অর্জনকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অবিচল, অসাম্প্রদায়িক এবং বিদ্রোহী চেতনা ধারণ করে সমাজের সকল অনিয়ম, অবিচার ও অনাচার দূর করে একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয় গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে এর আগে মহানগরীর সকল কিন্ডাগার্টেন, প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবতেদায়ী, দাখিল, আলিম ও ফাজিল শ্রেণির শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ গ্রুপে ৯টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলি হচ্ছে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় একক, নৃত্য একক, রচনা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক সঙ্গীত/গজল, নজরুল সাহিত্যভিত্তিক একক অভিনয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রত্যেক বিভাগের ১ম স্থান অর্জনকারীদের আজ পুরস্কার বিতরণ করা হয়। কেসিসি প্রশাসক নজরুল মঞ্জু প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। অনুষ্ঠান পরিচালনা করেন নজরুল বর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ও সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। কেসিসি’র কর্মকর্তাসহ মহানগরীর সকল কিন্ডাগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসাসমূহের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews