রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৫ জন বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল জমি পুনরুদ্ধার পা হারানোর পরও ভ্যান চালাচ্ছিলেন ইউসুফ, কৃত্রিম পা পেলেন এমপি ফরিদের উদ্যোগে যশোরে নিয়োগপত্র না পেয়ে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রবীণ চিকিৎসক ডা. মোজাম্মেল ও সাংবাদিক মনিরুজ্জামানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী অমিত শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, রাতের আঁধারে চলছে ড্রেজার মেশিন। কেশবপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল জমি পুনরুদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম কালীগঞ্জ :- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল থাকা ২৫ শতাংশ জমি পুনরুদ্ধার করেছেন সোসাইটির সদস্যরা। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ডা. মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আব্দুল মান্নান। তাদের মৃত্যুর পর সোসাইটির জমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

সোসাইটির সদস্যদের অভিযোগ, ২০১০ সালে ঋণের বিষয় দেখিয়ে তৎকালীন সভাপতি আজাহার (ঘটক) ও সাধারণ সম্পাদক হাসান হাবীবের কারসাজিতে জমিটি হাসান হাবীবের স্ত্রী নাজমা বেগমের নামে বিক্রি দেখানো হয়। এ ঘটনায় সদস্যরা ঝিনাইদহ আদালতে দেওয়ানি মামলা করেন, যার নম্বর ১২৫/২৪। মামলাটি বর্তমানে বিচারাধীন।

সোসাইটির সভাপতি বলেন,জমিটি সোসাইটির সম্পত্তি। সদস্যরা ঐক্যবদ্ধভাবে জমিটি পুনরুদ্ধার করেছেন। আদালতে মামলা চলমান থাকায় আমরা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews