নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা মাজরা এলাকায় অভিযান চালিয়ে ১৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী থানাধীন ভাট্টাইধোপা সাকিনস্থ মাজরা বাজার সরকারি মার্কেটে ইলিয়াস ডাক্তারের দোকানের সামনে মাজরা বাজার টু বিশ্বরোডগামী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন বি.এম নাইমুর রহমান (২৮)।
এসময় তার হেফাজত থেকে ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়লব্ধ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
এসআরবি জানায়, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।