শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ ক্ষমতার উৎস কিঃ ‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ! বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্ষ দশে যবিপ্রবির ড. মো. আমিনুল ইসলাম গলাচিপায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ দিন বদলের গল্প আর্থ-সামাজিক সমৃদ্ধির নায়ক চন্দনা রানী বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক শ্যামনগরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে পাক্ষিক পরীক্ষা, অভিভাবক সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধ মাঠ, শ্রেণিকক্ষের সংকট; তবু এসএসসিতে সাফল্য ভাঙ্গা বাজারে গভীর রাতে দোকান নির্মাণ, সরকারি জমির বৈধতা নিয়ে প্রশ্ন হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কেশবপুর থানা পুলিশ

জলাবদ্ধ মাঠ, শ্রেণিকক্ষের সংকট; তবু এসএসসিতে সাফল্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বিদ্যালয়ের মাঠে প্রায় সারা বছরই পানি জমে থাকে। পর্যাপ্ত শ্রেণিকক্ষও নেই। একটি ভবন ধ্বংসপ্রায় হয়ে পানিবন্দী। এমন নানা সংকটের মধ্যেও এসএসসি-২০২৬ পরীক্ষায় ভালো ফল করেছে যশোরের ঝিকরগাছার দিগদানা-খোশারনগর মাধ্যমিক বিদ্যালয়। এ সাফল্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনিছুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের গণিতের শিক্ষক মো. কামরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনিছুর রহমান। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান তিনি।

পরে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুপাল চন্দ্র। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হওয়ায় তিনি ইউএনও এম. সাইফুল্লাহকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট ও জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন।

প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে বর্তমানে দুটি ভবন রয়েছে। এর মধ্যে একটি ভবনে পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। অন্য ভবনটি ধ্বংসপ্রায় হয়ে পানিবন্দী অবস্থায় পড়ে আছে। বিদ্যালয়ের মাঠেও প্রায় সব সময় পানি জমে থাকে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা নিরসন করা যাচ্ছে না। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হয়।

প্রধান অতিথি এম. সাইফুল্লাহ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। শৃঙ্খলা মেনে চলার ওপরও গুরুত্ব দেন তিনি। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং এমন আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন। বক্তব্যের শেষে বিদ্যালয়ের মাঠ ভরাট ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি-২০২৬ পরীক্ষায় বিদ্যালয় থেকে ২২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১৯ জন পাস করেছে। পাসের হার ৮৬ দশমিক ৪ শতাংশ। তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আটজন পেয়েছে এ গ্রেড। অন্য শিক্ষার্থীরাও বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন হরিদ্রাপোতা আব্দুল গফুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইসমাইল হোসেন, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামির হোসেন এবং বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews