সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চেকপোস্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবির ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত, শোকপ্রকাশ করেছে এসআরবি পরিবার যশোর চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২ যশোর শহরে ডিবির অভিযানে ১৬ যুবক আটক যশোরে এসআইয়ের বিরুদ্ধে ঘরে ঢুকে তল্লাশি ও নারীকে হেনস্তার অভিযোগ যশোর নওয়াপাড়ায় শ্রমিক সরদারকে মারধর ও টাকা ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ যশোরে ছাত্রীনিবাস মালিকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর ভাংচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির নিকট বক্তব্য উপস্থাপনের আহ্বান সংবাদ সম্মেলনে অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় আয়কর আইনজীবীকে হুমকি দিচ্ছেন বিএনপি নেতারা! যশোরে জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি যশোরে ১০-১৫ দিন ধরে সিএনজি সংকট পাম্পে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড, দুর্ভোগে অ্যাম্বুলেন্স ও রেন্ট-এ-কার চালক

যশোরে জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোর অফিস:যশোরে ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ কর্মসূচি পালন করা হয়।
দলের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন। সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় বক্তরা বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা, জমানো পানি পরিষ্কার করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ব্যক্তিগত সচেতনতা জরুরি। তাই ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে প্রেসক্লাব যশোরের মাসনে থেকে শুরু হয় র‍্যালি। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতামূলক বার্তা সংবলিত ব্যানার এবং ফেস্টুন বহন করেন।
সমগ্র কর্মসূচিতে যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews