সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চেকপোস্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবির ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত, শোকপ্রকাশ করেছে এসআরবি পরিবার যশোর চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২ যশোর শহরে ডিবির অভিযানে ১৬ যুবক আটক যশোরে এসআইয়ের বিরুদ্ধে ঘরে ঢুকে তল্লাশি ও নারীকে হেনস্তার অভিযোগ যশোর নওয়াপাড়ায় শ্রমিক সরদারকে মারধর ও টাকা ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ যশোরে ছাত্রীনিবাস মালিকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর ভাংচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির নিকট বক্তব্য উপস্থাপনের আহ্বান সংবাদ সম্মেলনে অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় আয়কর আইনজীবীকে হুমকি দিচ্ছেন বিএনপি নেতারা! যশোরে জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি যশোরে ১০-১৫ দিন ধরে সিএনজি সংকট পাম্পে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড, দুর্ভোগে অ্যাম্বুলেন্স ও রেন্ট-এ-কার চালক

যশোরে ছাত্রীনিবাস মালিকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস:যশোর শহরের কারবালা এলাকার একটি ছাত্রীনিবাসের ভবন মালিকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রীরা প্রতিবাদ করলে তাঁদের ভবনের ভেতরে আটকে রাখারও অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শহরের কারবালা এলাকার বনবীথি লেনের ‘তিন ভাই ভবন’ নামে পাঁচতলা ভবনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ভবনটির পঞ্চম তলায় মালিক আনোয়ার হোসেন নিজে বসবাস করেন এবং অন্যান্য ফ্ল্যাটে ছাত্রীরা থাকেন বলে জানা গেছে।
ছাত্রীদের অভিযোগ, আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে তাঁদের সঙ্গে অসদাচরণ ও অশোভন আচরণ করতেন। বিশেষ করে নতুন ছাত্রীদের উদ্দেশে তিনি বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেন বলেও অভিযোগ রয়েছে। এসব আচরণের প্রতিবাদ করায় একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ভবনের মূল ফটকে তালা দিয়ে ছাত্রীদের আটকে রাখেন বলে অভিযোগ ওঠে।
পরে ছাত্রীরা একত্র হয়ে ঘটনার প্রতিবাদ করেন। রাত আনুমানিক ৮টার দিকে তাঁরা বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে আনোয়ার হোসেনের স্ত্রী মূল ফটকের তালা খুলে দেন। তবে পুলিশ আসার খবর পেয়ে আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে চলে যান বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ছাত্রীদের পক্ষ থেকে পরবর্তী কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews