বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নতুন কমিটিতে শিমুল আহ্বায়ক ও আনোয়ারুজ্জামান সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলার নাভারণ জামতলা মোড়ে জাতীয় পার্টির এক গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে হাসিবুল হাসান শিমুলকে আহ্বায়ক এবং আনোয়ারুজ্জামানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শার্শা উপজেলা শাখা জাতীয় পার্টির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
ডাক্তার জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং আনোয়ার হোসেনের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, “তৃণমূল পর্যায়ে পার্টিকে শক্তিশালী করতেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।” তিনি নবাগত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যকে সাধারণ নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় সকল কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে খবির গাজী পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন এবং দলকে আরও সুসংগঠিত করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
গত ৮ আগস্ট অনুষ্ঠিত এ কর্মী সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত ৪১ সদস্যের নতুন কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন—রেজাউল ইসলাম, ডাক্তার মো. জামাল হোসেন, মো. আব্দুর রহিম ও মো. বাবুল ঢালী। এছাড়া সদস্য হিসেবে সুবোধ কুমার বিশ্বাস, আখতারুজ্জামান, আব্দুর রশিদ, আইয়ুব হোসেন, আমিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল হোসেন, জাতীয় পার্টি নেতা মুসা, বাদল চাকলাদার, আব্দুল লতিফ রানা, শেখ ফরিদ, সদর উপজেলার আহ্বায়ক ফশিয়ার রহমান, জুয়েল এবং আরজ আলীসহ শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews