বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১ জন আটক,বিপুল পরিমাণ মাদক-চোরাচালানী মাল জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

যশোর অফিস, ১৩ আগস্ট ২০২৬: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ জন আসামীসহ সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মাদক ও বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে:মাদক: ভারতীয় ১৬ পিস ইয়াবা চোরাচালানী পণ্য:৬২টি শাড়ী, ০৩টি কম্বল, ১ প্যাকেট ফুসকা, ১৮টি ঔষধ এবং ২৯০টি কসমেটিক্স সামগ্রী।

আটককৃত সকল মালামালের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

এসময় অভিযানে মোঃ সোহেল (৩৮)নামে ১ জনকে আটক করা হয়। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার কাশিপুর শেখপাড়া গ্রামে। পিতার নাম আইয়ুব খান।

আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, “দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বিশেষ পরিকল্পনা অনুযায়ী অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্র বলছে, বেনাপোল-কাশিপুর সীমান্ত দিয়ে চোরাচালান বেড়ে যাওয়ায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews