বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

যশোরে ২৫ লক্ষ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

বিজিবির বিশেষ অভিযানে ১১৬.৬২ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

 

নিজেস্ব প্রতিবেদক;তারিখ: ১২ আগস্ট ২০২৬: যশোর-চৌগাছা মহাসড়কে অভিযান চালিয়ে ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা মূল্যের স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।

মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এসময় হাসান কবীর নয়ন (৩০) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১১৬.৬২ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত নয়নের কাছ থেকে ১টি বাটন মোবাইল ও নগদ ১৭০ টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটক নয়নের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবনগর থানার সুটিয়া গ্রামে। তার পিতার নাম মোঃ ইসমাইল হোসেন।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২৫,৬২,১৪১ টাকা। মোবাইল ও নগদ অর্থসহ সর্বমোট সিজার মূল্য দাঁড়ায় ২৫,৬৩,৩১১ টাকা।

পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে বিজিবি।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসি বলেন, “কিছুদিন যাবত বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা আজকের এই অভিযান পরিচালনা করে পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। সীমান্তে এ ধরনের অভিযান সবসময় চলমান থাকবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews