সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহবুবুর রহমানের যোগদান

মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে আল মামুন ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা গ্রামের দাউদ কওমী মহিলা মাদ্রাসার ছাত্রীদের প্রশিক্ষণের জন্য একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুরে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে সেলাই মেশিনটি হস্তান্তর করা হয়।

সেলাই মেশিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সহ-সভাপতি পাপ্পু জামান, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, দপ্তর সম্পাদক রুবেল তরফদার, সদস্য খায়রুল বাসার সুজন, তৌফিকুর রহমান সোহেল, মোহাম্মদ ওয়াসিমসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

এ সময় আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, “মহিলা মাদ্রাসায় নারীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন। এর পাশাপাশি তারা সেলাইসহ বিভিন্ন হাতের কাজ শিখে যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে আল মামুন ফাউন্ডেশন ভবিষ্যতেও কাজ করে যাবে।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে মাদ্রাসার ছাত্রীরা ভবিষ্যতে নিজেদের ও পরিবারের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এ লক্ষ্যেই প্রশিক্ষণের কাজে ব্যবহারের জন্য মাদ্রাসাটিতে সেলাই মেশিনটি প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews