সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা জাতীয় পার্টি যশোর জেলার নতুন কমিটি অনুমোদিত: সদস্য সংখ্যা বেড়ে ৭১ প্রথমবার নৌযান শুমারি, তালিকায় ২ লাখ ৪৪ হাজার ৮০৮ নৌযান ১৫ বছর সংস্কারহীন সড়ক, কাদায় দুর্ভোগ—নিজ অর্থে মাটি ভরাট করে দিলেন জিন্নাত আলী ভূঁইয়া ভাঙ্গায় পল্লী সঞ্চয় ব্যাংকে অনিয়মের অভিযোগ ভূয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাৎ, কিস্তির টাকা নিয়েও জালিয়াতির অভিযোগ

সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হওয়া যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাঁতার পরিষদের সম্পাদক, সাবেক সাতারু ও প্রশিক্ষক অ্যাডভোকেট নজরুল ইসলাম সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার যশোর জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় বিকেলে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
মিতালী ক্লাব সংঘ ক্লাব, ইয়াকুব আলী স্মুতি সংঘ, থ্রী ব্রাদার্স সুইমিং ক্লাব, যশোর সাঁতার ও ওয়াটারপোলো কল্যাণ ট্রাস্ট, স্ট্রিম সুইমিং ক্লাব ও যশোর তায়কোন্দ একাডেমির আয়োজনে এ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। এছাড়াও এসএস ক্রিকেট একাডেমির পক্ষ থেকেও অনুরূপ শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
সাবেক নৌবাহিনীর কর্মকতা কেএস হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ইন্সটিটিউটের পাবলিক লাইব্রেরির সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলী, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক প্রেসক্লাব যশোরের সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন, ইয়াকুব আলী স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহুল কুদ্দুস কচি।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন মিতালী সংঘ ক্লাবের ইউনুস আলী, ইয়াকুব আলী স্মৃতি সংঘের অ্যাডভোকেট মিজানু রহমান মিন্টু, থ্রী ব্রাদার্স সুইমিং ক্লাবের অ্যাডভোকেট রবিউল ইসলাম, সাঁতার ও ওয়াটারপোলো কল্যাণ ট্রাস্টের মাহবুবুর রহমান মিলন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews