বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবা ও ৪০ বোতল নেশা জাতীয় সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, পিবিআই’র অভিযানে আসামি গ্রেপ্তার ও আদালতে স্বীকারোক্তি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি মদসহ সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল আটক যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক যশোরে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা ভাঙ্গায় দুর্ভোগে হাজারো মানুষ প্রায় ১২ বছর সংস্কার নেই, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীরঃ মাদক সেবনের অপরাধে দুই আসামির এক বছরের কারাদণ্ড রিপোর্টার্স ক্লাব থেকে পদত্যাগ করলেন এস এম তাজাম্মুল ‎

ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির সরকারি জমি দখল করে নিলেন বিএনপি নেতা ! রেল কর্তৃপক্ষের মামলা

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা পুরাতন রেলস্টেশনের পাশে বরাদ্দ প্রাপ্ত তিন ব্যক্তির ১২ শতক জমি দখল করে নিয়েছেন বিএনপি নেতা তারিক মোহাম্মদ। তিনি পৌর বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং স্থানীয় দৈনিক সুবর্ণভূমি এবং দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

২০২৪ সাল থেকে বাংলাদেশ রেলপথ ও সীমাঞ্চল স্টেট বিভাগ মোঃ ইলিয়াস উদ্দীন (ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ) ০.৬২০ শতক, তার স্ত্রী সেলিনা সুলতানা ১৫৭৫ বর্গফুট এবং হুমায়ূন কবিরকে ১৫৭৫ বর্গফুট বরাদ্দ দিয়েছে। বর্তমান পর্যন্ত তিনজনের নামেই সেই জায়গাটি বরাদ্দ রয়েছে।

গতকাল রোববার (৯ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, রেল কর্তৃপক্ষ এবং লীজ গ্রহীতার কাছে অনুমতি ছাড়াই বাঁশের চাটাই দিয়ে পুরো জমিটি ঘিরে রাখা হয়েছে। সেখানে কিছু গাছও লাগানো হয়েছে। স্থানীয়রা জানান, ঝিকরগাছা বিএনপি নেতা এবং সাংবাদিক তারিক এ কাজগুলো করেছেন।
এ ব্যাপারে পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং দৈনিক সুবর্ণভূমি এবং পূর্বাঞ্চল সাংবাদিক তারিক মোহাম্মদ জানান, জায়গাটি যে আপনাদের (ইলিয়াস উদ্দীন গং) লিজ নেয়া এটা আমি জানি না। তবে আপনাদের যখনই প্রয়োজন হবে তখন বেড়া ভেঙ্গে ওখানে কাজ করতে পারবেন।
ঝিকরগাছা রেল স্টেশনের স্টেশন ম্যানেজার নিগার সুলতানা জানান, গত ৫ আগস্টে তারিকুর রহমান নামে একজন সাংবাদিক কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এই বেড়াটা দিয়েছেন।এ ব্যাপারে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
বাংলাদেশ রেলওয়ে যশোর অঞ্চলের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, আমরা অবৈধ দখলদারের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছি।
বাংলাদেশের রেলওয়ে থানার খুলনা অঞ্চলের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews