সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন উন্মুক্ত জলাশয়ে জেলেদের অবাধ সুযোগ ও ‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের দাবি ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির সরকারি জমি দখল করে নিলেন বিএনপি নেতা ! রেল কর্তৃপক্ষের মামলা যশোরের কেশবপুরে সরকারি বাওড় দখল ও মাছ লুটের অভিযোগ গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় জাল কাগজে দলিল রেজিস্ট্রির অভিযোগ, দুই দলিল লেখক বহিষ্কার যশোর সফটওয়্যার পার্কে বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন

উন্মুক্ত জলাশয়ে জেলেদের অবাধ সুযোগ ও ‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের দাবি

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরে জাতীয়র মৎস্যজীবী সমিতির নেতাকর্মীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের নীলগঞ্জ বালিয়াডাঙ্গায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

​সংগঠনের যশোর জেলা আহ্বায়ক নারায়নচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাশেম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও রবিন মন্ডল। সভাটি সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব ভরত কুমার বিশ্বাস।
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উন্মুক্ত জলাশয়ে সাধারণ জেলেদের বৃহৎ স্বার্থ রক্ষা করতেই জলমহালের ইজারা প্রথা বাতিল করা হয়েছে।” তিনি জোর দাবি জানান যে, এই অঞ্চলের জলমহালগুলো অন্য কারো হাতে না দিয়ে নিকটস্থ প্রকৃত জেলে সমিতির কাছে হস্তান্তর করতে হবে।
​সভায় বক্তারা উন্মুক্ত জলাশয়ে জেলেদের মাছ ধরার অবাধ সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান এবং ‘জাল যার, জল তার’ নীতি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি তুলে ধরেন।
​উক্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির স্থানীয় নেতা মোহাম্মদ আলী মুন্সি, সিহাব সিকদার, তপন কুমার, পরিতোষ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews