বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘কুরআন পড়ি, জীবন গড়ি’ স্লোগানে যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির কুরআন বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:কুরআন পড়ি, জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে ব্যতিক্রমধর্মী কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমিতির ধারাবাহিক সামাজিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
(১২ জুলাই) রাতে প্রেসক্লাব যশোরের তৃতীয় তলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধে পবিত্র কুরআনের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে মানুষ অন্যায়-অবিচার থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয় এবং সুন্দর সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারে।
সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট জি.এম. মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার,মোজাম্মেল হক,। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতণ আচার্য,প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, রায়হান কবীর, ডা আব্দুল্লাহ আল মামুন,শরীফুল ইসলাম,মুক্তাদির রহমানসহ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিলেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews