শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

‎নির্মানাধীন ভবনে পড়ে ছিলো অন্তঃসত্ত্বা ময়নার মৃতদেহ ‎

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধিঃ পারবারিক কলহের কারনে বাবার বাড়িতে থাকা অবস্থায় মণিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ড মোহনপুরে নিজের বোনের নির্মানাধীন ভবনের একটি কক্ষ থেকে শামীমা আক্তার তাসলিমা ডাকনাম ময়না (২২) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহঃবার(১৮ই জুন) ভোর ৫ঃ৩০ মিঃ এর দিকে অন্তঃসত্ত্বা নারীর মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে,ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে মণিরামপুর থানা পুলিশ। মৃত ময়না মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের মৃত মোঃ ইব্রাহীম গাজী ছোট মেয়ে ও কুমারঘাটা মনোহরপুরের কাদের শেখের ছেলে হেলাল উদ্দীনের (৪০) ২য় স্ত্রী বলে জানা গেছে।
‎পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সংসারের কলহের কারনে স্বামীর বাড়ি(মনোহরপুর) হতে বাবার বাড়িতে এসেছিলো ময়না। আজ(১৮ই জুন) তার শ্বশুর বাড়ি হতে লোকজন এসে নিয়ে যাওয়ার কথা ছিলো। এর আগেও এরকম কয়োকবার শ্বশুর বাড়ি হতে চলে এসেছিলো।
‎ময়নার মা জানান, রাতে একসাথে ঘুমিয়ে ছিলো। ভোরবেলা নামাজ পড়তে উঠে দেখি ময়না নাই। অনেক খোজাখুজির পর বাড়ি সংলগ্ন ময়নার মেঝো বোনের নির্মানাধীন ভবনে পড়ে থাকতে দেখি,আমার মেয়ে গর্ভবতী ছিলো।
‎স্থানীয়রা জানান, মেয়েটি খুব নম্র ও ভদ্র ছিলো।কারো কোন কথায় উত্তর দিতো না,প্রায়ই এরকম সে চলে আসতো আবার তার স্বামী এসে নিয়ে যে যেতো! এ ঘঠনার পর ময়নার স্বামী হেলাল উদ্দীনের ব্যবহারিত মোবাইল নং এ বার বার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। উপায় না পেয়ে অন্য মাধ্যমে হেলালের বাড়িতে খবরটি পৌঁছে দিলেও কোন কর্নপাত তারা করেনি।
‎সর্বশেষ তথ্য মোতাবেক এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহের আইনি প্রক্রিয়া চলমান ছিলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews