বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোরে এডাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত এনজিওদের ভ‚মিকা ও গণমাধ্যমের সম্পৃক্ততা নিয়ে আলোচনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওগুলোর কার্যক্রম আরও ফলপ্রসূ করতে গণমাধ্যমের সক্রিয় সম্পৃক্ততা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এনজিওগুলোর কাজ তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এডাব যশোর জেলা শাখার আয়োজনে “বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভ‚মিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করেন এডাব যশোর জেলা শাখার সভাপতি শামসুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হাসান টুকুন বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় এনজিওগুলোর কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
সভাপতির বক্তব্যে শামসুল আলম বলেন, ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে এনজিওসমূহ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে সাংবাদিকদের ইতিবাচক ও দায়িত্বশীল ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের সহযোগিতায় তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব।
সভায় অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডাব যশোর জেলা শাখার সহ-সভাপতি এম রাসেল আশরদ, সাধারণ সম্পাদক শাহজান নান্নু, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম ও সদস্য আহসান হাবিব। এছাড়া জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদ জামান, রাজেক জাহাঙ্গীর, এস এম ফরহাদ, আকরামুজ্জামান, সাইফুল ইসলাম সজল, তবিবুর রহমান ও জুয়েল মৃধা প্রমুখ।
বক্তারা আগামীতে যশোর জেলার উন্নয়নে এনজিও ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews