বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে যশোর কমিউনিটির আলোচনা ও মানববন্ধন: সিটি কর্পোরেশন ঘোষণার জোর দাবি

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

সোহেল রানা যশোর, ২৪ এপ্রিল ২০২৬: যশোর প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠার ছয় বছর পূর্তি ও সপ্তম বছরে পদার্পণ উদযাপন করেছে যশোর কমিউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। অনুষ্ঠানের সূচনায় কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।

পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. রাহান হাসার। সভায় সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ, সহ-সভাপতি জাহিদ হাসান, অর্থ সম্পাদক আবির হাসান ও প্রচার সম্পাদক রাকিব হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা যশোরের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে অবিলম্বে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবি জানান। প্রধানমন্ত্রীর সম্ভাব্য যশোর সফরকে সামনে রেখে এ দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একইসঙ্গে শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সামনে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা অংশ নেন।

আয়োজকরা জানান, যশোরের উন্নয়ন ও নাগরিক অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews