বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন বিসিক শিল্পনগরী, ঝিনাইদহ-এর ৩৫তম জেলা প্লট বরাদ্দ ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

যশোরে আসহাবুল ইসলাম সাগরের জামিন মঞ্জুর

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

যশোর জেলা ও দায়রা জজ আদালত আসহাবুল ইসলাম সাগরের জামিন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহামুদা খানম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের আইনজীবী দেবাশিস দাস। তিনি জানান, ফৌজদারি আইনের ৪২৬/৫০০ ধারায় দায়ের করা একটি মামলায় আদালত আসামি আসহাবুল ইসলাম সাগরের জামিন আবেদন মঞ্জুর করেন।

আইনজীবী আরও বলেন, মামলার শুনানি শেষে আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে জামিনের আদেশ প্রদান করেন। তবে মামলাটি বিচারাধীন থাকায় পরবর্তী কার্যক্রম আদালতে চলমান থাকবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল এবং এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। আদালতের এ আদেশের ফলে আসামির পক্ষে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews