
শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে’ শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা গন মানুষের নেতা আলহাজ্ব খায়রুজ্জামান মধু’ ১ হাজার অসহায় দরিদ্র,ও দুস্থ পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার (১৮ ই মার্চ ২০২৬ ) সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় সামনে একটি করে গাছ’ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।
এ ঈদের উপহার পেয়ে অসহায় দরিদ্র পরিবার খুবী খুশি।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম মনিও আওরঙ্গজেব,বিএনপি নেতা আয়নাল হক, আব্দুর খালেক, জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, যশোর জেলা ছাত্রদল কার্যনির্বাহী সদস্য অহিদুজ্জামান অহিদ সহ বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।