বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল এলাকায় চাঁদা না দেওয়ায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জঙ্গলবাধাল গ্রামের বাসিন্দা বিশ্বেশ্বর বসুর কাছে একই এলাকার তবিবার রহমান ও ৯নং আরবপুর ইউনিয়ন যুবলীগের এক নম্বর যুগ্ম আহবায়ক ভেকুটিয়া গ্রামের মীর ফিরোজ হোসেন গত ১৫ দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা তার জঙ্গলবাধাল মৌজার দাগ নং ৩৩৩, ৩৩২, ৩৩১, ৩২৯, ৩২৫ ও ৩২৩-এর মোট ৫৯ শতক জমি জোরপূর্বক দখল করে তাকে বেদখল করে রাখে।

অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে বিশ্বেশ্বর বসু নিজের জমিতে যেতে চাইলে অভিযুক্তরা তাকে বাধা দেয় এবং পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জমিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় অভিযুক্তরা হুমকি দিয়ে বলেন, চাঁদা না দিয়ে পুনরায় জমিতে গেলে তাকে মারধর, হত্যা বা গুরুতর ক্ষতি করা হবে।

ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু জানান, অভিযুক্তদের ভয়ে তিনি আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো সুফল না পেয়ে তিনি আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ করেছেন।

এ বিষয়ে গত ১২ মার্চ কোতোয়ালি থানায় আরো একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বসুন্দিয়া থানার আইসি এসআই মোজাম্মেল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews