1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, চিকিৎসা সহায়তার আবেদন খুলনার ট্রিপল হত্যাকাণ্ডের ঘাতক রফিক গ্রেপ্তার গ্রেফতারি পরোয়ানা ছাড়া আইনজীবী মিন্টুকে আটকের চেষ্টা: গ্রেফতার থেকে বাঁচালেন গ্রামবাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত ৯১টি মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর ভেড়ামারা শহরের শত বছরের পুরোনো “জলাশয়‘‘ চলছে দখলের মহাউৎসব গ্রাম আদালতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি: যশোর জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মণিরামপুরের মো: সম্রাট হোসেন যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগে শোকজ

হত্যা মামলার চার্জশিট ভুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ক্রাইমরিপোর্টার: ছাত্রদলের বহিস্কৃত এবং একাধিক হত্যা মামলার আসামি দুইভাই একপ্রকার প্রকাশ্যে মাদক বিক্রি করছে। বিএনপির কতিপয় নেতার ছত্রছায়ায় তারা এ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা দাবি জানিয়েছেন। তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। দুই ভাই হলো, ঝিকরগাছা পৌরছাত্রদলের সাবেক আহবায়ক শামীম রেজা (৩০) ও সদস্য শাহিন ঝিকরগাছা মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে। তাদের বিরুদ্ধে পিয়াল ও ছোটবাবু হত্যা মামলা রয়েছে। মামলা দুটিতে চার্জশিট দেয়া হয়েছে। শামীমের বিরুদ্ধে ইয়াবা মামলাও রয়েছে বলে জানাগেছে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৯ নভেম্বর পারিবারিক ও সামাজিক বিরোধের জের ধরে মোবারকপুর গ্রামের যুবদল কর্মী, কিতাব আলীর ছেলে পিয়াল খুন হয়। এ ঘটনায় কিতাব আলী ১৩জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় শামীম রেজা ও শাহিনকে আসামি করা হয়। এসময় স্থানীয় নারী ও পুরুষ শামীম ও শাহীনকে আটকের দাবিতে একাধিকবার বিক্ষোভ মিছির বের করেন। এরপর র‌্যাব সদস্যরা শামীম রেজাকে আটক করতে বাধ্য হয়। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পৌর ছাত্রদলের আহবায়ক থেকে শামীম রেজাকে এবং সদস্য পদ থেকে শাহিনকে বহিস্কার করে।
এরপর ওই মামলায় পুলিশ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। চার্জশিটে দুই নম্বর আসামি শাহিন এবং ৩ নম্বর আসামি হিসেবে শামীম রেজার নাম রয়েছে।
এর আগে ২০১৯ সালে উপজেলার কৃষ্ণনগর গ্রামে নজর আলীর ছেলে ছোট বাবু হত্যা হয়। এ ঘটনায় ছোটবাবুর মা নূরজাহান আরা’র দায়েরকৃত মামলায় শামীম রেজা ও শাহিনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে পুলিশ চার্জশিট দিয়েছে। চার্জশিটে শামীম ও শাহিনকে অভিযুক্ত করার পর থেকে নিহত পরিবারের সদস্যদের কে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিহত পরিবারের সদস্যরা প্রাণ নিয়ে পালিয়ে মানবতার জিবন যাপন করছে।
এলাকাবাসী জানায়, ইয়াবা খাওয়ার সময় পুলিশ ২০ পিচ ইয়াবাসহ শামীমকে আটক করে। এরপর থেকে দুই স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সখ্যতা রেখে মাদক ব্যবসা করেছে। শামীম পাইকারী হারে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ইয়াবা বিক্রি করে। এরপর তারা বিভিন্ন মোড়ে মোড়ে ওই সব ইয়াবা বিক্রি করে।
স্থানীয়রা আরো জানান, শামীমের কাছ থেকে তার ভাই শাহীন, মেহেদি, তরুণ অম্বরসহ কয়েকজন মাদক কিনে ফেরি করে বিক্রি করছে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর শামীম রেজা ও শাহীন বিএনপির নেতাদের ছাত্রছায়ায় মাদক বিক্রি করছে। প্রশাসনের কাউকে কোন তোয়াক্কা না করে তারা এক প্রকাশ প্রকাশ্যে মাদক বিক্রি করছে।
দলীয় রাজনীতিতে প্রত্যাবর্তনের আশায় তারা উপজেলা বিএনপির সভাপতি সম্পাদকের সাথে মোটা অংকের লেনদেন করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এছাড়া হত্যা মামলার বাদী ও তার স্বজনদের হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তারা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট