বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩১৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক সোনালী, জনতা, অগ্রণী, কৃষি, রূপালীসহ রাষ্ট্রীয় ব্যাংকগুলোর কর্মকর্তা ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নের্তৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন জানানো হয়। জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার আবিদ হাসান এর নেতৃত্বে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় নবনিযুক্ত প্রশাসকের সাথে কুশল বিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়নে তার সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রশাসককে শুভেচ্ছা জানান।
আবিদ হাসান যশোর সরকারি এম এম কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের এম এম কলেজ শাখার সভাপতি ছিলেন। আবিদ হাসান ২০১৪ সালে রুপালী ব্যাংকের অফিসার হিসেবে যোগদান করেন। আবিদ হাসান বর্তমানে রূপালী ব্যাংকের যশোর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews