রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

ঝিনাইদহে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবউন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

পাপন চৌধুরী;ঝিনাইদহ প্রতিনিধি:দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহ যুবউন্নয়ন অধিদপ্তরে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে যুবউন্নয়ন ভবনের হলরুমে অনুষ্ঠিত পরিক্ষায় প্রায় ২‘শ জন বেকার যুব নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করবে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড।

ঝিনাইদহ যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ জানান, দেশের ৬৪ জেলায় চলমান এই প্রশিক্ষণ কোর্সের ক্লাস শুরু হবে আগামী ১ এপ্রিল হতে। ছয় মাস মেয়াদী এই কোর্সে দৈনিক ৮ ঘন্টার প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি জানান লিখিত ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে এই কেন্দ্রে তিন ব্যাচে ৭৫ জনকে ভর্তি করা হবে। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা দৈনিক ভিত্তিতে সকাল-বিকাল নাস্তা,দুপুরের খাবার এবং যাতায়াত বাবদ ২‘শ টাকা হারে ভাতা পাবেন।
পরিক্ষা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার অতনু সাহা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রোগ্রামার অমলেন্দু বিশ্বাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews