শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের কালীগঞ্জে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কস্থ ফাউন্ডেশনের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান নাহিদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফরিদ উদ্দিন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর সহকারী অধ্যাপক ডা. ইফতেখারুল আলম শিবলী এবং রফি উদ্দিন অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী রাশেদিন হাসান রুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে অতিথিরা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।
ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, ২০১৭ সাল থেকে হিরা-রফিউদ্দীন ফাউন্ডেশন এই অঞ্চলের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালীন সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং চিকিৎসা সেবাসহ নানা উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করেছে।
ঈদ সামগ্রীর প্যাকেটে সেমাই, চিনি, দুধসহ ঈদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের ঈদ উদযাপনে বড় সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews